• খুলনা দেশজুড়ে
  • পাইকগাছা পৌরসভায় গণভোট বিষয়ে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ

পাইকগাছা পৌরসভায় গণভোট বিষয়ে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ , ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা মোতাবেক গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাইকগাছা পৌরসভার উদ্যোগে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে পাইকগাছা পৌর বাজার, উপজেলা চত্বর সহ বিভিন্ন জায়গায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ জনগণের মাঝে গণভোটের গুরুত্ব, অংশগ্রহণের প্রয়োজনীয়তা এবং ভোটাধিকার সম্পর্কে বিভিন্ন তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমান সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

তারা বাজারে আগত ব্যবসায়ী ও ক্রেতাসাধারণ সহ সকলের সঙ্গে কথা বলে গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন