
আবুল হাসনাত তুহিন ফেনী:-ফেনীতে ইংরেজি নববর্ষ উদযাপনে দৈনিক বাংলাদেশের খবরের উদ্যোগে আনন্দ র্যালি, কেক কাটা ও আলোচনা সভা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ফেনী প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মজিবুর রহমান মঞ্জু।
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ফেনী বার্তা সম্পাদক মীর হোসেন মীরুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ডেইলি স্টারের ফেনী প্রতিনিধি মুক্তিযোদ্ধা আবু তাহের, ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, পিআরপি’র চেয়ারম্যান ও ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তারেকুল ইসলাম ভূঁইয়া, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শামছুল হক চৌধুরী, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম।
দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এন.এন জীবন, স্বাগত বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশের খবরের ফেনী জেলা প্রতিনিধি এম. এমরান পাটোয়ারী।
এসময় ফেনী প্রেসক্লাব, ফেনী রিপোর্টার্স ইউনিটি, পরশুরাম প্রেস ক্লাব, সোনাগাজী প্রেস ক্লাব, দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব, ফেনী সাংবাদিক ইউনিয়ন, ফেনী ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম, বন্ধুর বন্ধন ফেনী জেলা, ফেনী পলিটেকনিক্যাল শিক্ষক সমিতি, ফেনী জেলা জুয়েলার্স এসোসিয়েশন, ফেনী জেলা মাধ্যমিক শিক্ষা সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফেনীর কৃতি সন্তান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি আবদুল হান্নান।শেষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী ফেনী প্রেসক্লাব থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান অতিথি আমার বাংলাদেশ পার্টি( এবি) পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ হবে কিনা তা নিয়ে জনমনে সংশয় সন্দেহ রয়ে গেছে। মানুষ নির্বাচন নিয়ে সংশয়ে রয়েছে।
কারন প্রশাসন সুষ্ঠভাবে কাজ করতে পারছে না।প্রশাসনে এখনো কোন শৃঙ্খলা ফিরেনি। প্রশাসন স্বাভাবিক হতে সময় লাগবে।ফেনীর নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং প্রশাসন যাতে কোন দিকে হেলে না পড়ে এ বিষয়ে তিনি সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করেছে।
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু আরো বলেন, ক্ষমতার লড়াই গনতন্ত্রের স্বাভাবিক রুপ। আমরা সকল ভেদাভেদমুক্ত মুক্ত দেশ চাই। আমরা পলিসি নিয়ে ডিবেট করবো তবে দেশ সবার আগে। আমরা দেশের মঙ্গল নিয়ে কাজ করবো। কিন্তু কাজ করতে গেলে কেউ আমাদের ভারতের দালাল কেউ পাকিস্তানের দালাল এসব কথা বলে, আমাদের এসব কথা বাদ দিতে হবে। অপবাদের রাজনীতি বন্ধ করতে হবে। আমাদের কে বুদ্ধি ভিত্তিক রাজনীতি করতে হবে।পুরানো রাজনীতি বাদ দিতে হবে।
তিনি আরো বলেন, বিএনপি ও জামায়াত দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী যাতাকলে নির্যাতিত ও নিষ্পেষিত হয়েছে। এখন একে অপরের বিরুদ্ধে কাঁদাছোটাছুটি করছে এটি খুবই দূর্ভাগ্যজনক।কিন্তু আমরা কেউ অপরের সম্পর্কে জানছিনা,ভাবছিনা। আমাদের এখন দেশ নিয়ে বৃহত্তর ঐক্য দরকার।আমরা কেউ দেশ নিয়ে ভাবছিনা এটি শুভ লক্ষ্মণ নয়। এখনো আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি, এটি বড় দূর্ভাগ্য।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...