পানছড়িতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ , ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পানছড়ি বিএনপির উদ্যোগে মঙ্গলবার এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পানছড়ি বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত মাহফিলের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন। দোয়া ও মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের সেবায় নিয়োজিত হওয়ার কামনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে মাহফিলে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও বিএনপি মনোনীত ওয়াদুদ ভূইয়া।

দোয়া ও মাহফিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, মাহাবুল আলম সবুজসহ উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর