
“ঐক্য, শিক্ষা, সংস্কৃতি, প্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান বৈসু (১৪৩৬) উৎসব উপলক্ষে মাটিরাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১এপ্রিল ২০২৬) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, মাটিরাঙ্গা আদর্শ উপজেলা ও কলেজ শাখার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, মাটিরাঙ্গা আঞ্চলিক শাখার সভাপতি ও বৈসু উদযাপন কমিটির আহ্বায়ক কীর্তি ভূষণ ত্রিপুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, মাটিরাঙ্গা আদর্শ উপজেলা শাখার সভাপতি ও বৈসু উদযাপন কমিটির সদস্য সচিব দিগেন্দ্র ত্রিপুরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌরসভা বিএনপির সভাপতি শাহজালাল কাজল। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সুনী ত্রিপুরাসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
অনুষ্ঠানে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গড়িয়া (খেরেবাই) নৃত্য, বোতল নৃত্য এবং হাজা গিরি নৃত্য পরিবেশিত হয়। এতে স্থানীয় সাংস্কৃতিক পরিবেশে উৎসবমুখরতা সৃষ্টি হয়।
বক্তারা বলেন, বৈসু উৎসব ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি, সংস্কৃতি চর্চা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...