পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন-নিরাপত্তা-সম্প্রীতিতে তিন কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ , ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) খাগড়াছড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রস্তাবিত তিনটি কমিটি পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মতামত, অংশগ্রহণ ও ন্যায্য প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রত্যাশা জানানো হয়।

সংগঠনটি আরও জানায়, পার্বত্য চট্টগ্রামের ভাষা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, কর্মসংস্থান, আর্থ-সামাজিক উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণসহ জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

সংবাদ সম্মেলনে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও টেকসই উন্নয়নের স্বার্থে সরকারের গঠনমূলক উদ্যোগের সঙ্গে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সহযোগিতা অব্যাহত রাখবে।

সংগঠনের জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সুধাঅং মারমা ও সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বক্তব্য জানান।

মন্তব্য লিখুন

আরও খবর