• দেশজুড়ে প্রধান সংবাদ
  • পার করেছি আঠারো— পেরিয়ে যাবো পাহাড়ও” স্লোগানে স্বপ্নসারথিদের গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত

পার করেছি আঠারো— পেরিয়ে যাবো পাহাড়ও” স্লোগানে স্বপ্নসারথিদের গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ , ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- সময়ের আবর্তন।

“পার করেছি আঠারো— পেরিয়ে যাবো পাহাড়ও” এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল স্বপ্নসারথিদের Graduation Ceremony অনুষ্ঠান।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সাপাহার উপজেলার ব্র্যাক এরিয়া অফিসে সেলপ (SELPP) কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সেলিম আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডিএম মোছা: বিউটি আকতার, ব্র্যাক জেলা সমন্বয়ক এ.কে. আজাদ, এবং অফিসার (সেলপ) লিজা আক্তার (সাপাহার)।

অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করেন অফিসার (সেলপ) মো: ওয়াসিম উদ্দিন ও সি.ও শামীমা আক্তার।

এ সময় সাপাহার উপজেলার ১০টি গ্রুপ থেকে ১৮ বছর পূর্ণ করা মোট ২১ জন স্বপ্নসারথিদের মধ্যে প্রত্যয়নপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মোঃ খায়রুল ইসলাম, ব্র্যাকের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মন্তব্য লিখুন

আরও খবর