
মোঃজমির উদ্দিন,পীরগাছা(রংপুর): রংপুর-৪ পীরগাছা ও কাউনিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আখতার হোসেন এনসিপি সদস্য সচিব সোমবার ২৩ শে ফেব্রুয়ারি পীরগাছা উপজেলা পরিষদে আগমন করেন।
এ সময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও)দেবাশীষ বসাক,পীরগাছা থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল, সদর উপজেলা ভূমি সহকারি কমিশনার (এসি ল্যান্ড) এছাড়াও উপজেলার সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেনকে ফুলের তোরা দিয়ে স্বাগতম ও শুভেচ্ছা জানান।
উপজেলা পরিষদ কার্যালয়ে পৌঁছে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি তাঁর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করেন।
বিশেষ করে মাদকমুক্ত ও উন্নত পীরগাছা গড়ে তোলার লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
এ সময় তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় তার এই নতুন পথচলায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে পীরগাছা ও কাউনিয়া উপজেলাকে দেশের অন্যতম মডেল উপজেলা হিসেবে গড়ে তুলা হবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা