
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২১ বিজিবি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ শার্শার কায়বা বিওপির একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপির সদস্যরা জানতে পারেন যে, ভারত থেকে মাদকের একটি বড় চালান নিয়ে এক ব্যক্তি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল সীমান্তের কৌশলগত স্থানে অবস্থান গ্রহণ করে।
সন্দেহভাজন ওই নারী সীমান্ত এলাকা দিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। পরে তাকে তল্লাশি চালিয়ে শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানায়, আসামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক,লে.কর্ণেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জনস্বার্থে এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...