
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রূপগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক ও আগামী তারাব পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট মো. সেলিম মিয়া। গতকাল রবিবার (১৮ অক্টোবর) তিনি এসব মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এ সময় অ্যাডভোকেট মো. সেলিম মিয়া বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ। আবহমানকাল ধরে এ দেশের সব ধর্মের মানুষ মিলেমিশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। তারাব পৌরসভার প্রতিটি নাগরিক যেন সম্পূর্ণ নিরাপদে, নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে আমরা পাশে আছি।
মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী নাগরিকগণ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রূপগঞ্জ উপজেলা ও তারাবো পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও...
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে...
কমলগঞ্জে অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
কমলগঞ্জে অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের...
কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে লায়ন হারুন অর রশিদের...
কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে লায়ন হারুন...
স্বাধীনতা সংগ্রামে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত সিরাজুদ্দীন কাসিমপুরী
স্বাধীনতা সংগ্রামে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত সিরাজুদ্দীন...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস...
ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী...