
এস এম রুবেল: রাজবাড়ী সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক কৃষককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় কৃষকের পুত্রবধূসহ পরিবারের আরও কয়েকজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৮ আগস্ট) সকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের খালিশারামকান্তপুর গ্রামে। আহত কৃষকের নাম আব্দুর রহমান খাঁ। তিনি ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগে জানা যায়, সেদিন সকালে আব্দুর রহমান খাঁ-এর একটি ছাগল প্রতিবেশী খোকনের জমিতে প্রবেশ করলে তর্ক-বিতর্কের এক পর্যায়ে খোকন, জিহাদ, রাকিব ও আকাশসহ কয়েকজন সন্ত্রাসী হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহমান খাঁকে কুপিয়ে গুরুতর জখম করে এবং তার পুত্রবধূ ভাইলা বেগমকেও মারধর করে আহত করে।
আব্দুর রহমান খাঁ জানান, “জমিজমা নিয়ে খোকনদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে তারা বিনা কারণে আমাকে কুপিয়েছে ও পুত্রবধূকে পিটিয়েছে। আমি এর সঠিক বিচার চাই এবং পুলিশ যেন দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনে।”
পুত্রবধূ ভাইলা বেগম বলেন, “বিনা কারণে খোকনসহ তার লোকজন আমাদের উপর হামলা চালায়। আমার শ্বশুরকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। উল্টো আমাদেরকে মেরে তারা আবার থানায় একটি মিথ্যা অভিযোগ দিয়েছে আমাদের নামেই। এ ধরনের ঘটনা তারা প্রায়ই ঘটায়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
অভিযুক্ত খোকন মুঠোফোনে জানান, তিনি কাউকে মারধর করেননি। বরং তার দাবি, আব্দুর রহমান খাঁ-এর পরিবারই তার স্ত্রীকে মারধর করেছে। আব্দুর রহমান খাঁ কিভাবে কুপিয়েছেন, তা তার জানা নেই।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখরুল আলম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...