
সুকুমার ঋষি পোরশা নওগাঁ: অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় জাতীয় মৎস্য সপ্তাহ/২৫ উদ্যাপন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও নাবিলা ফেরদৌস। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও নাবিলা ফেরদাউস।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা (অ:দা:)। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজ সেবা কর্মকর্তা শহিদুল ইসলাম।
এসময় এলজিইডি প্রকৌশলী এনএমএ সুলতানুল ইমাম, জনস্বাস্থ্য কর্মকর্তা আল হামিম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান (টিটু) সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য জিবি ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন। সভা শেষে তিনজন সফল মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...