
নওগাঁর পোরশা নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাইদুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা ঘটনায় করা মামলার ১৪নং আসামী একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম বাদশা(৩৫)কে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন থানা পুলিশ।
সে খোর্দগানইর গ্রামের সাইদুরের ছেলে। বৃহস্পতিবার উপজেলার গানইর ফরেস্ট এলাকা থেকে আটক করে শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা সত্যতা নিশ্চিত করে জানান, ১৪ জানুয়ারী নিতপুর রনশদা বীল এলাকায় জমিজমা সংক্রান্ত এক বিরোধে প্রকাশ্যে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাইদুর রহমান মারা যায়।
এর পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা মাইদুরের ছোট ভাই ওবাইদুর রহমান ১৫ জানুয়ারী ২১জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে বাদশাকে আটক করা হয়।
এ মামলার এজাহারভুক্ত প্রধান আসামী আব্দুর রহিম ও তার দুই ছেলে ইসমাইল এবং বারকাতুল্লা ভারতে পালিয়ে গেছে বলে তিনি জানান। তবে অপর আসামীদের ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি বলেন।
এছাড়াও মোকলেছ আলী (৩৬) নামে এক ওয়ারেন্টের আসামীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ছাওড় ইউনিয়নের মড়লপাড়া গ্রাম থেকে আটক করা হয়। সে একই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তাকেও জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...