
সুকুমার ঋষি পোরশা নওগাঁঃ নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি আঞ্চলিক ট্রেনিং ইনস্টিটিউটে ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া এ প্রশিক্ষণ তত্ত্বাবধান করেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আবু সাহাদাৎ মোহাম্মদ এনামুল হক।
পোরশা থানার তেতুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের সদস্য ও সদস্যাদের এই প্রশিক্ষণে উদ্বুদ্ধ করেন দলনেতা মো. শামসুজ্জামান।
প্রশিক্ষণে প্রশিক্ষক মোহাম্মদ সাইকুল ইসলাম ও প্রশিক্ষিকা মোছাম্মৎ ইসরাত জাহান অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ ছাড়াও পোরশা ফায়ার সার্ভিসের লিডার মো. মোয়াজ্জেম হোসেন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আইনশৃঙ্খলা বজায় রাখা ও আত্মসামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণ কারীদের সুশৃঙ্খলভাবে নিজেদের ও সমাজকে উন্নত করার সক্ষমতা তৈরি করা। প্রশিক্ষণ শেষে তারা সরকারের আইনশৃঙ্খলা রক্ষার কাজে স্বেচ্ছাসেবী হিসেবে ভূমিকা রাখার জন্য প্রস্তুত হবে।
স্থানীয় জনগণ সরকারের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, এই ধরনের আত্মনির্ভরশীল প্রশিক্ষণ গ্রাম পর্যায়ে বেকারত্ব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...