
পোস্টাল ভোটের মাধ্যমে ভোটদানকারী নিবন্ধিত ভোটারদের ব্যালট নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে হবে রিটার্নিং অফিসারের কাছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ভোটারদের ব্যালট যদি আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের নিকট পৌঁছে, তাহলেই তা ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে।
শনিবার (২৪ জানুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যালট পেপার হাতে পাওয়ার পর ভোটারদের যত দ্রুত সম্ভব ভোট প্রদান সম্পন্ন করে নিকটবর্তী পোস্ট অফিস বা ডাক বাক্সে নির্ধারিত হলুদ খামে ব্যালট জমা দিতে হবে।
নির্বাচন কমিশন আরও জানায়, নির্ধারিত সময়সীমার পরে পৌঁছানো কোনো পোস্টাল ব্যালট গণনায় গ্রহণ করা হবে না। ফলে পোস্টাল ভোটারদের সময়ের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে ভোট পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...