
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “শুকতারা টিভি” নামে একটি পেইজ থেকে মিথ্যা বানোয়াট ও মনগড়া ভিডিও প্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের পক্ষে আ. রশিদ, মো. ফজলুর রহমান, মো. নওশের আলী ও মো. জাকির হোসেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের নিরিবিলি পিকনিক কর্ণারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্যে বলেন, গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে ফেসবুকে “শুকতারা টিভি” নামে একটি পেইজ থেকে মিথ্যা বানোয়াট ও মনগড়া ভিত্তিহীন ভিডিও আপলোড করা দেখতে পাই।
যাহা মিথ্যা, বানোয়াট, মনগড়া ভিত্তিহীন এবং আমাদের পরিবারের সু-নাম নষ্ট করার অপপ্রচর মাত্র। সংবাদ সম্মেলনে তারা তাদের লিখিত বক্তব্যে আরো বলেন প্রকৃত সত্য হলো শর্তসাপেক্ষে একটি এবতেদায়ী মাদ্রাসা দেওয়া হলে শর্ত পূরন না হওয়ায় এবং মাদ্রাসার কার্যক্রম সম্পূর্ন বন্ধ থাকায় উক্ত স্থানে আমরা স্থায়ীভাবে ১৯৯৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত উক্তস্থানে স্থায়ীভাবে বসতবাড়ি তৈরি করে বসবাস করি।
কিন্ত বাড়ী থেকে বের হওয়ার কোন রাস্তা না থাকায় এবং প্রতিবেশি তাদের জায়গা দিয়ে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ায় আমরা অন্যত্র বাড়ী তৈরি করি। এর ২/৩ মাস পর ইউনিয়ন আওয়ামীলীগের প্রভাবশালী দুই নেতা দলীয় প্রভাব খাটিয়ে ১০ খানা টিন দিয়ে উক্তস্থানে ছাপড়াঘর তুলে ব্র্যাক আনন্দ স্কুলে ভাড়া দিয়ে টাকা আত্মসাত করে।
ইতিপূর্বে আমরা দলিল বাতিলের জন্য আদালতে মামলা করি এবং ১৬.০৮.২০২২ইং তারিখে আদালত আমাদের পক্ষে রায় প্রদান করে। রেজ্রিট্রি অফিসের মুল ভলিয়ম থেকে দলিল বাতিলের নিদের্শ দেয়। ০২.১১.২০২২ইং তারিখে বোয়ালমারি সাব-রেজিট্রি অফিস দলিল বাতিল পূর্বক আমাদের নকল প্রদান করে।
রায় ও দলিল বাতিলের কপি দেখিয়ে হাকিম ফকিরকে ছাপড়া সরানোর কথা বলায় তারা আমাদেকে প্রাণনাশের হুমকি দেয় এবং থানায় অভিযোগ করে বলে আমরা রায়ের বিরুদ্ধে আপিল করেছি। থানা কর্মকর্তা আদালতের রায় না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে উক্ত জায়গাতে যেতে নিষেধ করে।
এর একদিন পর মো. রাজ্জাক ফকির সাংবাদিকদের মাধ্যমে উক্ত ভিডিও ফেসবুক পেইজে আপলোড করে। ভিডিও আপলোড করার দুইদিন পর রাজ্জাক ফকির তার ভাই ভাতিজাসহ ২০/২৫ জনের একটি দল লাঠি-সোটা নিয়ে আমাদেরকে ধাওয়া করে আমাদের বাড়ি ঘেড়াও করে আমাদের হুমকি দিয়ে চলে যায়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...