প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দুয়া উপজেলা বিএনপির এক হাজার বৃক্ষরোপণ

প্রকাশিত: ৬:৫৮ পূর্বাহ্ণ , ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান নেত্রকোণাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির উদ্যোগে এক হাজার বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কেন্দুয়া-চিরাং সড়কে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু।

পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে সড়কের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির এক হাজার গাছের চারা রোপণ করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূইয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান শান্তি, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ভূইয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলী ও সাধারণ সম্পাদক আবুল হোসাইনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু বলেন, পরিবেশ রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এক হাজার বৃক্ষের চারাগাছ রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে।

বিএনপি রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি জনকল্যাণমূলক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে সবসময় জনগণের পাশে থাকতে চায়। পরিবেশ সংরক্ষণ, জনকল্যাণ এবং মানুষের জীবনমান উন্নয়নে আগামী দিনেও বিএনপির বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।

মন্তব্য লিখুন

আরও খবর