
প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় পৌর সদরে প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব পাইকগাছার সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. আজিজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য নুরুল আমিন পলাশ, মো. আওছাফুর রহমান, মো. রাজু আহমেদ, মো. আব্দুর রশিদ সানা ও মো. জিনারুল ইসলাম। এছাড়া সাংবাদিক হাকিম শাহাদাৎ হোসাইন উপস্থিত ছিলেন।
সভায় ক্লাবের সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সার্বিক কার্যক্রম গতিশীল করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে মো. রফিকুল ইসলাম ক্লাবের সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান।
তিনি প্রেসক্লাব পাইকগাছার ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...