
মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত শহর বেনাপোলে বইছে উৎসবমুখর পরিবেশ।
চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার সর্বত্রই চলছে নির্বাচনী আলোচনা। এই নির্বাচনী দৌড়ে মেয়র পদে অন্যতম হেভিওয়েট প্রার্থী হিসেবে শক্ত অবস্থান তৈরি করেছেন বেনাপোলের কৃতি সন্তান, বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী এবং যুবদল নেতা মো. ইমদাদুল হক ইমদাদ।
দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে তিনি অবিরাম গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন ফজরের নামাজের পর থেকেই শুরু হয় তার এই প্রচার যুদ্ধ। বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের এক বিশাল কর্মী বহর নিয়ে তিনি চষে বেড়াচ্ছেন পৌরসভার প্রতিটি ওয়ার্ডের অলিগলি।
পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটিতেই ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ এক নতুন মাত্রা যোগ করেছে। তিনি শুধু ভোটই চাইছেন না, বরং সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের সাথে মতবিনিময় করছেন, কুশল বিনিময় করছেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শুনছেন। ভোটারদের দোরগোড়ায় গিয়ে তার এই আন্তরিকতা সাধারণ মানুষকে ব্যাপকভাবে মুগ্ধ করেছে।
সরেজমিনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, ইমদাদুল হক ইমদাদের প্রচারণায় এক অভাবনীয় গণজোয়ার তৈরি হয়েছে। বিশেষ করে শিশু-কিশোর, মা-বোনেরা এবং বয়োজ্যেষ্ঠ ভোটাররা তাকে কাছে পেয়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়ছেন। অনেকেই তাকে বুকে জড়িয়ে ধরে দোয়া ও সমর্থন দিচ্ছেন।
নারীর ভোটারের এক বিশাল অংশ তাকে সমর্থন জানিয়েছেন এবং তারা বিশ্বাস করেন যে, ইমদাদ মেয়র হলে তাদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। বয়োজ্যেষ্ঠ ভোটাররা তার সততা, নিষ্ঠা এবং জনসেবার মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রতিদিনের মত ইমদাদুল হক ইমদাদ ফজরের নামাজ আদায় করে বের হন তার নির্বাচনী প্রচারণায়। আজ তিনি পৌরসভার ২নং ওয়ার্ডের দুর্গাপুর এবং নামাজগ্রাম এলাকায় বিশাল গণসংযোগ করেন। তার সাথে ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
তিনি এলাকার ভোটারদের ঘরে ঘরে যান, লিফলেট বিতরণ করেন এবং তাদের সাথে অন্তরঙ্গভাবে কথা বলেন। ভোটারদের খুঁটিনাটি খোঁজখবর নেন এবং তাদের সমস্যার কথা শোনেন। তার এই আন্তরিকতা ও জনমুখী কর্মকাণ্ড ভোটারদের মনে তার প্রতি আস্থা ও বিশ্বাসের জন্ম দিয়েছে।
গত দুই মাসের অবিরাম প্রচারণায় বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডেই মেয়র প্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদের জনপ্রিয়তা অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণ ভোটাররা মনে করেন, তিনি একজন সুশিক্ষিত, তরুণ এবং যোগ্য প্রার্থী।
তার সিএন্ডএফ ব্যবসার অভিজ্ঞতা এবং রাজনৈতিক জ্ঞান পৌরবাসীর জন্য মঙ্গলজনক হবে বলে তারা বিশ্বাস করেন। তার নির্বাচনী গণসংযোগের সময় ভোটারদের উপচে পড়া ভিড় এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, তিনি জনগণের মন জয় করতে সক্ষম হয়েছেন।
নামাজগ্রামের বাসিন্দা সত্তরোর্দ্ধ বৃদ্ধ আব্দুল হাই বলেন, “আমি অনেক নির্বাচন দেখেছি, কিন্তু এমন প্রচার আগে দেখিনি। ইমদাদ সাহেব যেভাবে মানুষের ঘরে ঘরে যাচ্ছেন, তা আমাদের মুগ্ধ করেছে। ওনার কথার মধ্যে আন্তরিকতা আছে, মানুষের জন্য কাজ করার ইচ্ছা আছে।
আমি ওনার জন্য দোয়া করি।” দুর্গাপুর এলাকার তরুণ ভোটার ফারহানা আক্তার বলেন, “আমি এই প্রথম ভোট দেব। ইমদাদ সাহেব যুবকদের প্রতিনিধি। ওনার কাছে আমাদের অনেক আশা। উনি মেয়র হলে বেনাপোল পৌরসভার যুবকদের জন্য অনেক কিছু করবেন বলে আমি বিশ্বাস করি।”
প্রচারনাকালে ভোটারদের সাথে মতবিনিময় কালে ইমদাদ বলেন,বেনাপোল কেবল একটি সীমান্ত এলাকা বা বাণিজ্যিক শহর নয়; এটি আমাদের আবেগ, আমাদের গর্ব এবং আমাদের মাটির ঠিকানা। দীর্ঘ দুই মাস ধরে পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি ঘরে ঘরে আমি আপনাদের দ্বারে পৌঁছানোর চেষ্টা করেছি।
এই গণসংযোগে আপনারা আমাকে যেভাবে বুকে জড়িয়ে ধরেছেন, মা-বোনেরা যেভাবে স্নেহের দোয়া দিয়েছেন আর যুবসমাজ যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়েছে—তার জন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ।
আমি আপনাদের কাছে কোনো শাসক বা ক্ষমতার প্রতীক হয়ে নয়, বরং এই মাটির সন্তান হিসেবে আপনাদের একজন সেবক হওয়ার অঙ্গীকার নিয়ে হাজির হয়েছি।
ভোটারদের মতামত এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে মো. ইমদাদুল হক ইমদাদ বিপুল ভোটে বিজয়ী হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
তার এই গণসংযোগ এবং সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন তাকে এই নির্বাচনের অন্যতম ফেবারিট প্রার্থী হিসেবে প্রতিষ্ঠা করেছে। পৌরবাসী আশাবাদী যে, মো. ইমদাদুল হক ইমদাদ মেয়র নির্বাচিত হলে বেনাপোল একটি আধুনিক, উন্নত এবং শান্তিময় শহর হিসেবে গড়ে উঠবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...