
এস এম রবিউল ইসলাম রুবেল ফরিদপুরঃ ফরিদপুর জেলার নগরকান্দা থানার রামপাশা এলাকার পপি বেগম (৩৭) ও তার স্বামী মো. কাইয়ুম বিশ্বাস (৪০)-এর মধ্যে গত ২ নভেম্বর ২০২৪ তারিখে তালাক হয়। তালাকের পর তাদের ৮ মাস বয়সী শিশু কন্যা তানহা আক্তারকে কাইয়ুম বিশ্বাস জোরপূর্বক নিজের কাছে রেখে দেন।
পরে পপি বেগম কন্যা তানহাকে ফিরিয়ে নেওয়ার জন্য এগিয়ে গেলে কাইয়ুম বিশ্বাস শিশুটিকে ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানান। এই ঘটনার প্রেক্ষিতে পপি বেগম বিজ্ঞ আদালতে নগরকান্দা পিটিশন নং- ৪১১/২৪, ফৌজদারি কার্যবিধির ধারা ১০০ অনুযায়ী মামলা দায়ের করেন (তারিখ: ০৪/০৫/২০২৫)।
পিটিশনের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গতকাল ১১ মে ২০২৫, সন্ধ্যা ৫:১০ মিনিটে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে শিশু তানহা আক্তারকে উদ্ধার করে।
উদ্ধারকৃত শিশুকে পরবর্তীতে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার