
এস এম রুবেলঃ ফরিদপুরের ভাঙ্গায় ৩’শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক সম্রাট মামুন কাজীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটা মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত বুধবার রাতে উপজেলার গোডাউন বালিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করেন ফরিদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
আটককৃত হলেন- উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের মৃত আবু কাজীর ছেলে মো. মামুন কাজী। মামুন বর্তমানে বালিয়া গোডাউন এলাকার গ্রাম্য ডাঃ মোঃ মনিরুজ্জামান টিপু মোল্লার বাড়ির ভাড়াটিয়া।
এ বিষয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ রাজা মিয়া জানান- গোডাউন বালিয়ার গ্রাম্য ডাঃ মো. মনিরুজ্জামান টিপুর বাড়ীর নিচ তলায় এক মাদক ব্যবসায়ী মামুন মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করছেন।
পরে আমাদের একটি টিম ঐ বাড়ির চারদিকে মাদক উদ্ধারে ঘেরাও করি। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে মামুন কাজী পালানো চেষ্টা করলে তখন তাকে আটক করি। পরে তার ঘর ও দেহ তল্লাশী করে ৩০০ পিস ইয়াবা উদ্বার করি।
এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি (অফিসার ইনচার্জ) ইন্দ্রজিৎ মল্লিক জানান- গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মামুন কাজীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...