
ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন।
প্রথম সংসার ভাঙনের পর ২০২২ সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যায়। সে সময় দেশের একাধিক গণমাধ্যমে অভিনেত্রীর দ্বিতীয় বিয়ের খবরও প্রচার করা হয়।
শোনা যায়, পারিবারিকভাবে গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন শবনম ফারিয়া। পুরো বিষয়টি নিয়েই সে সময় নীরব ভূমিকায় থাকেন তিনি। বিয়ে নিয়েও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।
তবে বছরখানেক ধরে আবারও ‘সিঙ্গেল’ দেখা মিলছে শবনম ফারিয়ার। যাকে ঘিরে তার বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল, সেই যুবকেরও পাশে দেখা মিলছে না।
এরই মধ্যে সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসলেন ফারিয়ার বান্ধবী উপস্থাপক সারা ফ্যায়রুজ যাইমা। বান্ধবীর বিয়েতে শুরু থেকেই উপস্থিত ছিলেন অভিনেত্রী। সকল আয়োজনেই দেখা মিলেছে সরব উপস্থিতি।
ফেসবুকে যাইমার বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন শবনম ফারিয়া। যেখানে ভক্তরা জানতে চেয়েছেন, অভিনেত্রী নিজে কবে আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? সেসব প্রশ্নের জবাবে ফারিয়াকেও মজার মজার উত্তর দিতে দেখা গেছে।
তাজিম আহমেদ নামে একজন লিখেছেন, ‘এবার একটা বিয়ে করেন, এখন আপনার সিরিয়াল’। জবাবে শবনম ফারিয়া বলেন, ‘ভাই আমি সেই ২০১৯ এ বিয়ে করসিলাম, এখন বিয়ের বয়স শেষ আমার!’
হোসেন চৌধুরী নামে এক ভক্ত প্রশ্ন করেন, ‘আপনার বিয়ের ছবি কবে আপলোড হবে একটু শুনি?’ জবাবে এই অভিনেত্রী বলেন, ‘একজন মানুষ কতগুলো বিয়ের ছবি আপলোড দিবে? একবার তো দিছি! দেখেন, কারো কারো একটা বিয়েই হচ্ছে না! আমি একাধিক বিয়ের ছবি দিলে কেমন বৈষম্য হয় না? মাত্রই না বৈষম্যবিরোধী আন্দোলন করলাম আমরা?’
ফারিয়ার এই খুনসুটি দারুণ উপভোগ করেছেন ভক্তরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার কমেন্টের বিভিন্ন স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...