
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের ঐতিহাসিক ইবরাহিমি মসজিদ মুসল্লিদের জন্য বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে শহরজুড়ে ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি করেছে ইসরায়েল। অবৈধ ইসরায়েলি বসতকারীদের একটি ধর্মীয় উৎসব পালনের সুযোগ করে দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
হেবরন ডিফেন্স কমিটির সদস্য ও এলাকার বাসিন্দা আরেফ জাবের জানান, শুক্রবার (১৫ নভেম্বর) সকালে শহরের একাধিক পাড়া-মহল্লায় কারফিউ আরোপ করে সেনাবাহিনী। একই সঙ্গে পুরোনো শহরের দিকে যাওয়া সব চেকপয়েন্ট বন্ধ করে দেওয়া হয়, যাতে ফিলিস্তিনিরা এলাকায় ঢুকতে বা বের হতে না পারেন।
এ কারণে অনেক বাসিন্দা নিজ বাড়িতে ফিরতে না পেরে হেব্রনের অন্য জায়গায় রাত কাটাতে বাধ্য হন বলে জানান জাবের।
তিনি আরও বলেন, শুক্রবার রাত ও রোববার (১৬ নভেম্বর) সকাল মিলিয়ে শত শত অবৈধ বসতকারী ইসরায়েলি সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনী নিয়ে পুরোনো শহরে প্রবেশ করে। তারা শহরের রাস্তায় ‘উসকানিমূলক’ মিছিলও করে।
জাবের দাবি করেন, এসব পদক্ষেপ ইসরায়েলের সেই চেষ্টারই অংশ, যার মাধ্যমে তারা ইবরাহিমি মসজিদটিকে একটি ইহুদি উপাসনালয়ে (সিনাগগে) রূপান্তরিত করতে চাইছে।
সূত্র: মিডল ইস্ট আই
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...