
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে বিশাল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি। সোমবার সকাল সাড়ে দশটার দিকে “সর্বস্তরের ছাত্র-জনতা”র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপর জনতা ব্যাংকের মোড়ে প্রায় এক ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন অংশগ্রহণকারীরা। পরে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে মুনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি নিরব ইমতিয়াজ শান্ত, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমজাদ হোসেন, হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা কবির হোসেন, ইংরেজি ভাষায় বক্তব্য রাখেন ফারহান সাদিক নূর এবং সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী দিল আফরোজ শ্রাবণী।
বক্তব্যে তারা ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অবস্থান কর্মসূচির সময় বিদ্রোহী কবিতা আবৃত্তি, ইসলামী সংগীত পরিবেশন এবং প্রতিবাদী সংগীতের মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, এবং সাধারণ জনগণ এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী আমাদের মুসলিম ভাইবোনদের ওপর যে বর্বরোচিত হামলা চালাচ্ছে, তা মানবতার বিরুদ্ধে যুদ্ধ।” তারা জাতিসংঘের নিষ্ক্রিয় ভূমিকাকে তীব্র সমালোচনা করেন এবং বলেন, “এই জাতিসংঘ আমরা মানি না।” এছাড়াও বক্তারা অবিলম্বে ইসরাইলি সব পণ্য বর্জনের আহ্বান জানান এবং ইসরাইলকে আন্তর্জাতিক আদালতে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
তারা ফিলিস্তিনের অস্তিত্ব রক্ষায় বিশ্বের মুসলিম দেশগুলো এবং ওআইসি-কে (OIC) কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বক্তারা মুসলিম উম্মাহকে জিহাদের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, “বিশ্ব মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলা যাবে না, বরং ইসরাইলের মতো বর্বর রাষ্ট্রকেই প্রতিহত করতে হবে।” তারা অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...