
মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল গতকাল। এই ম্যাচ দেখতে বসুন্ধরা কিংস অ্যারেনায় হাজির হয়েছিলেন তামিম ইকবাল। সেই ম্যাচে গিয়ে তিনি জানালেন, দেশের সেরা খেলা ফুটবলই।
নিজেদের মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল বাংলাদেশ মালদ্বীপকে হারিয়েছে ২-১ গোলে। শুরুতে গোল হজম করেও মজিবর রহমান জনি ও পাপন সিংয়ের গোলে জয় পায় স্বাগতিকরা।
এই ম্যাচ দেখতে তিনি গিয়েছিলেন বসুন্ধরা কিংস অ্যারেনায়। সঙ্গে হাজির হয়েছিলেন তার ছেলে আরহাম ইকবালও। ছেলে আরহামের এবারই প্রথম নয়, তবে বাবা তামিম এবার প্রথম বারের মতো গিয়েছিলেন বাংলাদেশের ফুটবল ম্যাচ দেখতে।
তামিম অবশ্য পুরো ম্যাচ দেখতে পারেননি। প্রথমার্ধ শেষেই তিনি মাঠ ছেড়ে যান। যাওয়ার আগে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি এই প্রথম বাংলাদেশ ফুটবল দলের কোনো ম্যাচ মাঠে বসে দেখলাম। মাঠে বসে বাংলাদেশ দলের খেলা দেখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কিংস অ্যারেনার পরিবেশ ও সুযোগ-সুবিধা দুর্দান্ত।’
তামিম নিজে ক্রিকেটার। তবে তিনি সহজেই মেনে নিলেন ফুটবলই বাংলাদেশের জনপ্রিয়তার দিক থেকে এক নম্বর খেলা। তামিম বলেন, ‘কোনো সন্দেহ নেই, ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। ক্রিকেটও জনপ্রিয়, তবে ফুটবলই এগিয়ে।’
ফুটবলকে আবারও প্রাণ দিতে সবাইকে সপরিবারে এসে ফুটবল ম্যাচ দেখার অনুরোধ করলেন তামিম। তিনি বলেন, ‘সবাইকে মাঠে এসে পরিবার নিয়ে খেলা দেখার অনুরোধ করব। সবাই মাঠে এলে এ দেশের ফুটবলই উপকৃত হবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...