
হাসনাত তুহিন ফেনী:- ফেনীর বন্যা কবলিত পরশুরাম ফুলগাজী উপজেলা পরিদর্শন ও আশ্রয় কেন্দ্রে মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
আজ ১৩ জুলাই রবিবার দুপুরে আনসার ভিডিপির কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহা: মাহবুবুর রহমান উপস্থিত থেকে এ খাবার বিতরণ করেন।
এসময় ফেনী জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীন, পরশুরাম উপজেলা আনসার কর্মকতা জাহেরা খাতুন, ফুলগাজী উপজেলা কর্মকর্তা আমির হোসেন, সহ আনসার ভিডিপির কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আনসার কমান্ড্যন্ট হেলাল উদ্দীন জানান, বাংলাদেশ আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর নির্দেশনা মোতাবেক কুমিল্লা রেঞ্জের পরিচালক এর তত্বাবধানে বন্যা কবলিত এলাকায় বন্যার শুরু থেকে ভিডিপি সদস্যরা পানি বন্দি মানুষের উদ্ধারে সহযোগিতা করে নিরাপদে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছে।
এ ছাড়াও ইতিমধ্যে ৪ শত পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আজ রান্না করা খাবার বিতরণের উদ্যেগ নেওয়া হয়েছে। তিনি জানান, পানি নেমে গেলেও বন্যা কবলিত এলাকায় রান্নার পরিবেশ না থাকায় দূর্গত এলাকায় খাবার বিতরণের মাধ্যমে অসহায় পরিবারের পাশে থেকে সহযোগিতার হাত বাড়ানোর উদ্যেগ নেয়া।
কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহা: মাহবুবুর রহমান বলেন, বন্যা শুরু থেকে আনসার ভিডিপির মহাপরিচালক অত্র এলাকার সার্বিক খোঁজ খবর নিয়েছে। এবং উদ্ধার কাজে ভিডিপি সদস্যদের সহযোগিতায় সাধারন মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছে।
এবং প্রথম দাপে ৪ শত পরিবারকে শুকনো খাবার আজ ২য় দাপে ৫ শত পরিবারকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। পরবর্তীতে নির্দেশনা আসলে আমরা আপনাদের মাঝে তা পৌঁছে দিবো।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...