
আবুল হাসনাত তুহিন, ফেনী:ফেনীতে অবৈধ অনলাইন ট্রেডিং কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে বিকাশ চন্দ্র নাথ প্রকাশ আরিয়ান মাহমুদ প্রকাশ FX ADI (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, কম্পিউটার সরঞ্জাম, ব্যাংকের চেকবই, কনটেন্ট তৈরির সরঞ্জাম ও দুটি গাড়ি জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে পুলিশ সুপার, ফেনীর প্রত্যক্ষ দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ফেনী সদর মডেল থানাধীন ইদ্রিস মোল্লা সড়কের নয়ন ম্যানশনের নিচতলা, মধ্যমচারীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বিকাশ চন্দ্র নাথ নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার দক্ষিণ রামপুরা এলাকার বাসিন্দা দিলীপ চন্দ্র নাথের ছেলে। বর্তমানে তিনি ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মধ্যমচারীপুর এলাকার নয়ন ম্যানশনে বসবাস করতেন।
আইনানুগ তল্লাশিকালে তার শয়নকক্ষ থেকে একটি iPhone 17 Pro Max, একটি iPhone 12 Pro Max ও একটি Pixel 7 Pro মোবাইল ফোন, Dutch-Bangla Bank-এর একটি চেকবই, কালো রঙের ৩২ ইঞ্চি Gigabyte মনিটর, একটি CPU, কনটেন্ট তৈরির কাজে ব্যবহৃত মাইক্রোফোন, হেডফোন ও ফোকাস লাইট-স্ট্যান্ড জব্দ করা হয়।এ ছাড়া তার ব্যবহৃত একটি সাদা রঙের Toyota M Crop ১৯৯৬ মডেলের সেডান গাড়ি এবং একটি লাল রঙের Honda Motors ২০১৮ মডেলের সেডান গাড়িও জব্দ করেছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির ব্যবহৃত Pixel 7 Pro মোবাইল ফোনে থাকা Binance নামের একটি ফিন্যান্সিয়াল অ্যাপের ‘Itachi Uchiha 78’ ইউজার আইডি-সংক্রান্ত বিভিন্ন আর্থিক লেনদেনের স্ক্রিনশট উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃত ব্যক্তি YouTube, TikTok-সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন ট্রেডিং-সংক্রান্ত বিভিন্ন কনটেন্ট ও প্রচারণা পরিচালনা করতেন।
এসব প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন ট্রেডিং কার্যক্রমে সম্পৃক্ত হতে প্রলুব্ধ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...