ফেনীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব সম্পন্ন

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

আবুল হাসনাত তুহিন, ফেনী: ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এবং মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সুন্দর জীবন গড়ি এমন স্লোগানকে সামনে রেখে ফেনী মডেল থানার উদ্যোগে আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর প্রাথমিক বাছাই পর্ব সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ফেনী জেলা পুলিশের আয়োজনে ফেনী মডেল থানাধীন ফেনী পৌরসভার শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, প্রাথমিক বাছাই পর্বে ফেনী পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের দলগুলো প্রতিযোগিতামূলক কাবাডি খেলায় অংশ নেয়। প্রতিযোগিতায় বালিগাঁও ইউনিয়নকে পরাজিত করে লেমুয়া ইউনিয়ন দল চূড়ান্ত পর্বের বিজয়ী হিসেবে নির্বাচিত হয়।

বিজয়ী দলটি পরবর্তীতে অনুষ্ঠিতব্য ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর জেলা পর্যায়ের খেলায় অংশ নেবে।

খেলায় পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে বিট অফিসার, বিট কমিউনিটি পুলিশের সদস্যসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত বাছাই পর্বের খেলা পরিচালনা করেন আব্দুল কাদের, ওমর ফারুক ও রফিকুল ইসলাম।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক থেকে দূরে রাখা এবং কিশোর গ্যাং প্রতিরোধের পাশাপাশি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হচ্ছে।

মন্তব্য লিখুন

আরও খবর