
হাসনাত তুহিন ফেনী:-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, ফেনীর পরশুরাম, ফুলগাজী মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের সাড়ে ৭ হাজার কোটি টাকার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার এক কাজটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করার কথা ভাবছে সরকার। এটা নাম্বার ওয়ান কাজ নাম্বার ওয়ান ভাবে করতে চাই।
শনিবার (১২ জুলাই) দুপুরে ফেনীর ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সীর হাটে একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন ।
উপদেষ্টা বলেন, ফেনীর উত্তরের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করছে সরকার।
স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। তিনি বলেন আপনাদের ভাষা হচ্ছে ত্রান চাই না টেকসই বাঁধ চাই। আমি বলি আগে বাঁচতে হবে পরে বাঁধ, তাই ত্রান ও লাগবে বাঁধ ও লাগবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন স্থানীয়দের গুরুত্ব দিয়ে তাদের চাহিদা মতো ও পরামর্শ ক্রমে কাজের দায়িত্ব দেওয়া হবে।
এসময় পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা না পাওয়ায় উপদেষ্টার কাছে ক্ষোভ প্রকাশ করেন বন্যা দুর্গতরা। এদিকে সবচেয়ে ক্ষতিগ্রস্থ পানি বন্দি পরশুরাম উপজেলা উপদেষ্টা না যাওয়ায় স্থানীয়রা ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
পরিদর্শনে ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান ৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মো: মোশাররফ হোসেন,মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সোহেল রানা, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইসমাইল হোসেন,পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. আকতার হোসেন মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া ইসলাম, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা, জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...