
আবুল হাসনাত তুহিন ফেনী:- ফেনীর দাগনভূঞা থানার পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ২১৯ পিস গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে থানার ভেতরের পুকুরটিতে সেচ দিয়ে এই কাতুর্জ উদ্ধার করা হয়। পুলিশের গুলিসহ পুকুর সেচ দেওয়ার এই ঘটনায় পুরো এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে থানা থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ খোয়া গিয়েছিল।
সম্প্রতি একটি গোপন সূত্রের মাধ্যমে তাঁরা জানতে পারেন যে, খোয়া যাওয়া কিছু অস্ত্র ওই পুকুরে থাকতে পারে। এমন তথ্যের ভিত্তিতে আজ সকালে পুকুরে সেচ দিয়ে পানি অপসারণ করা হয়।
একপর্যায়ে পুকুরের তলদেশ থেকে অক্ষত অবস্থায় ২১৯টি শর্টগানের কাতুর্জ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাতুর্জ এর গায়ে ‘বাংলাদেশ পুলিশ’ লেখা রয়েছে।
পুলিশ আরও জানান, পুকুরে আরও কোনো অস্ত্র বা গোলাবারুদ আছে কি না, তা নিশ্চিত হতে বর্তমানে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...