
মাসুদ রেজা শিশির: রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কামাল শেখ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালের দিকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কামাল শেখ বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খালকুলা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আবু সাইদ শেখের ছেলে।
এ ঘটনায় নিহত কামাল শেখের ফুফাতো ভাই রাজু গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
জামালপুর ইউনিয়নের ইউপি সদস্য মুকুল শিকদার জানান, সোমবার সকালে খালকুলা গ্রামে পাটক্ষেতে কাজ করছিলো মামাতো-ফুফাতো ভাই কামাল ও রাজু।
এ সময় বৃষ্টি শুরু হলে তারা বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির কাছাকাছি আসলে বজ্রপাতে ঘটনাস্থলে কামাল মারা যায় আর গুরুতর আহত হয় রাজু।
বালিয়াকান্দি থানার ওসি জামালউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...