
মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত শহর বেনাপোলে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী, আমদানিকারক, সমাজসেবক ও যুবনেতা মো. ইমদাদুল হক ইমদাদ। নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও তিনি দিন-রাত এক করে পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় বিরামহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
গত প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে চলা তার এই গণসংযোগে বেনাপোলবাসী নতুন আশার আলো দেখছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রামে গণসংযোগে যান মো. ইমদাদুল হক ইমদাদ। বড়আঁচড়ায় এটি ছিল তার প্রচারণার দ্বিতীয় দিন। সকালে গ্রামের গেটপাড়ার একাংশ, এমপি মার্কেট এবং ঈদগাহ মাঠ এলাকায় তার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বেনাপোলের কৃতি সন্তান মো. ইমদাদুল হক ইমদাদ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করছেন। তার সদা হাস্যোজ্জ্বল মুখ এবং বিনয়ী আচরণ ইতোমধ্যেই সর্বস্তরের মানুষের মন জয় করে নিয়েছে। বড়আঁচড়া গ্রামে গণসংযোগের সময় দেখা যায়, তাকে একনজর দেখার জন্য শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ভিড় জমিয়ে ফেলছেন।
বয়োজ্যেষ্ঠরা তাকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে বুকে জড়িয়ে ধরে দোয়া করছেন। ঘরে-দোয়ারে মা-বোনেরাও তাকে আন্তরিক ভালোবাসা, দোয়া ও সমর্থন জানাচ্ছেন। ইমদাদও প্রতিটি ঘরে গিয়ে ভোটারদের সাথে কথা বলছেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজ নিচ্ছেন।
মো. ইমদাদুল হক ইমদাদ শুধু একজন সফল ব্যবসায়ী বা সমাজসেবকই নন, তিনি যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এবং শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি দল ও মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে আর্থিক সহায়তা এবং খাদ্য বিতরণে তার সুনাম দীর্ঘদিনের।
পৌর বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবেও দলের মধ্যে তার ব্যাপক গ্রহণ যোগ্যতা রয়েছে। বড়আঁচড়া গ্রামের সাধারণ ভোটাররা জানান, ইমদাদের রাজনৈতিক পরিচয় ছাপিয়ে তার মানবিক দিকটিই তাদের কাছে বেশি উজ্জ্বল। তারা বিশ্বাস করেন, একজন সৎ ও যোগ্য মানুষ হিসেবে তিনি মেয়র পদে নির্বাচিত হলে বেনাপোল পৌরসভার প্রকৃত উন্নয়ন সম্ভব।
প্রচারণার সময় ইমদাদ তার নির্বাচনী লিফলেট ভোটারদের হাতে তুলে দিচ্ছেন। লিফলেটে তিনি পৌরসভা উন্নয়নে একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন। তার উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে— আধুনিক ও স্মার্ট পৌরসভা হিসেবে বেনাপোলকে গড়ে তোলা, জলাবদ্ধতা নিরসন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ, স্ট্রিট লাইটের ব্যবস্থা এবং পৌরসেবা সহজীকরণ। ইমদাদ অঙ্গীকার করেছেন, নির্বাচিত হলে তিনি লিফলেটে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন।
বড়আঁচড়া গ্রামের ভোটাররা ইমদাদের এসব প্রতিশ্রুতি গুরুত্বের সাথে গ্রহণ করছেন। ব্যবসায়ী আব্দুল করিম বলেন, “ইমদাদ একজন সফল ব্যবসায়ী। আমরা বিশ্বাস করি, তিনি পৌরসভার উন্নয়নেও দক্ষতার পরিচয় দেবেন।” গৃহিনী আমেনা বেগম বলেন, “তিনি আমাদের ঘরের ছেলের মতো। তার ব্যবহার ও আশ্বাস আমাদের মুগ্ধ করেছে। আমরা তাকে ভোট দেওয়ার কথা ভাবছি।”
বড়আঁচড়া গ্রামে দ্বিতীয় দিনের প্রচারণায় ইমদাদের প্রতি ভোটারদের উপচে পড়া ভিড় এবং স্বতঃস্ফূর্ত সমর্থন প্রমাণ করে যে, তিনি বেনাপোল পৌরবাসীর আস্থার প্রতীক হয়ে উঠছেন। উন্নয়ন ও পরিবর্তনের আকাঙ্ক্ষায় বেনাপোল পৌরবাসী এবার একজন সৎ, যোগ্য ও সাহসী মেয়র প্রার্থীকে বেছে নিতে বদ্ধপরিকর। সেই দৌড়ে মো. ইমদাদুল হক ইমদাদ এখন পর্যন্ত জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছেন বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
ঐ এলাকার ভোটারদের সাথে মতবিনিময়কালে মো. ইমদাদুল হক ইমদাদ বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে এবং একটি সুন্দর, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের কোনো বিকল্প নেই। নিজে একজন একনিষ্ঠ খেলাপ্রেমী উল্লেখ করে ইমদাদুল হক ইমদাদ বলেন, তিনি নিজে একসময় নিয়মিত ফুটবল ও ক্রিকেট খেলেছেন।
যুবসমাজকে মাঠমুখী করতে এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে চাঙ্গা রাখতে তিনি নিজ উদ্যোগে বেনাপোলে একটি নিজস্ব ক্রীড়া ‘টিম’ গঠন করেছিলেন। সেই সময়ে রাজধানী ঢাকার বিভিন্ন খ্যাতনামা ক্লাবের নামিদামি খেলোয়াড়দের পাশাপাশি বিদেশী খেলোয়াড়রাও তার দলে যোগ দিয়ে বেনাপোলের বিভিন্ন ফুটবল ও ক্রিকেট ম্যাচে অংশ নেন, যা স্থানীয় ক্রীড়ামোদী মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছিল।
ইমদাদ আরও প্রতিশ্রুতি দেন যে, তিনি নির্বাচিত হলে বেনাপোলের প্রতিটি ওয়ার্ডে তরুণদের খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করবেন এবং নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করে যুবসমাজকে মাদকমুক্ত ও সুসংগঠিত রাখার উদ্যোগ নেবেন।
গণসংযোগকালে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে এই যুবনেতা বলেন, দেশের অভ্যন্তরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্তৃক কোনো প্রকার নৈরাজ্য বা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালালে তা কঠোর হস্তে দমন করা হবে। সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না বলে তিনি সতর্ক করে দেন।
গণসংযোগকালে স্থানীয় বয়োজ্যেষ্ঠ, ব্যবসায়ী, তরুণ ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এবং তার এই বক্তব্যের প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন জানান।
মেয়র প্রার্থী ইমদাদের আজকের গণসংযোগে অংশ নেন- ৯নং ওয়ার্ড বিএনপি,যুবদল,ছাত্রদল এবং স্বেচ্ছাসেবকদলের অসংখ্য কর্মী-সমর্থকবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...