
ঢালিউড নায়িকা ইয়ামিন হক ববি। ‘বউ’ নামের নতুন একটি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। সম্প্রতি এফডিসিতে আয়োজিত হয় সিনেমাটির মহরত। আর সেখানেই নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
সিনেমা প্রসঙ্গে ববি বলেন, নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি। সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হবে সিনেমাটি। আশা করছি, সবার ভালো লাগবে সিনেমাটি।
সিনেমার মহরত অনুষ্ঠানে নিজের বিয়ে নিয়ে চিত্রনায়িকা জানান, বর পেলেই বিয়ে করবেন তিনি।
নতুন বাংলাদেশ নিয়ে কী ভাবছেন ববি? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ট্রানজিশন পিরিয়ড যখন যায় তখন সবকিছুর একটা টানাপড়েন থাকে। সিনেমায়ও সেরকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, তাই সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।
‘বউ’ সিনেমা নির্মাণ করবেন কে এ নিলয়। সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেন, চলতি মাসের শেষে শুটিং শুরু হবে সিনেমাটির। একটানা শুটিং করে দ্রুত শেষ করা হবে দৃশ্য ধারণের কাজ। নতুন বছরের মাঝামাঝিতে মুক্তি পাবে এটি।
প্রসঙ্গত, সর্বশেষ ‘ময়ূরাক্ষী’ সিনেমায় দেখা গেছে ববিকে। গত ঈদুল আজহায় মুক্তি পেলেও হলে দর্শক টানতে ব্যর্থ হয় সিনেমাটি। তবে সিনেমার পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে বেশ আলোচনায় ছিলেন ববি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...