
মজিবুর রহমানঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাকস্বাধীনতার অধিকার সবার রয়েছে। আমরা স্বাধীন সাংবাদিকতা চাই। সাংবাদিকরা স্বাধীনভাবে লিখবেন, স্বাধীনভাবে বলবেন এটাই আমাদের কাম্য। বাংলাদেশের সাংবাদিকরা বর্তমানে যে স্বাধীনতা ভোগ করছেন, অতীতে কখনোই এমন স্বাধীনতা ভোগ করার সুযোগ পাননি।
আজ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। রাষ্ট্র ও দেশের স্বার্থবিরোধী কোনো তথ্য যাতে ছড়িয়ে না পড়ে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
সাংবাদিকদের কল্যাণ প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, অনেকেই সাংবাদিকদের পেনশনের কথা বলেন। বিষয়টি বিবেচনায় নিয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের সহায়তা করা হচ্ছে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য সাংবাদিকদের দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালী, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাই সেলিম। এসময় প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...