• জাতীয় লিড নিউজ
  • বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরো দৃঢ় করতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরো দৃঢ় করতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ , ১৫ আগস্ট ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
সংগৃহীত ছবি।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের সাথে বন্ধুত্ব আরো দৃঢ় করতে চায় ভারত। দুই দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সংযোগই দীর্ঘস্থায়ী এই বন্ধুত্বের প্রকৃত প্রাণস্পন্দন।

শনিবার সকালে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে অংশীদারত্ব আরও এগিয়ে যাচ্ছে। বাণিজ্য ও সংস্কৃতিসহ বহুমুখী সম্পর্ক আরও উন্নত করার সুযোগ রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।

জাতীয় পতাকা উত্তোলনের পর সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর