
মজিবুর রহমান,নেত্রকোনা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালীর কন্যা ব্যারিস্টার রুসাফা হিলালী বাবার জন্য ধানের শীষের ভোট প্রার্থনা করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দুয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি আবেগঘন বক্তব্যের মাধ্যমে বাবাকে বিজয়ী করার আহ্বান জানান। তার বক্তব্যে উপস্থিত নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
ব্যারিস্টার রুসফা হিলালী বলেন, আমরা দুই ভাইবোন লন্ডন প্রবাসে থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছি। আমাদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানেই বাবাকে কাছে পাইনি।
যখনই বাবাকে কাছে পাওয়ার আকুতি জানাতাম, তখনই শুনতাম তিনি আপনাদের সেবায় রাজনৈতিক ব্যস্ততায় কিংবা কারাবন্দি রয়েছেন। এই কষ্ট আমাদের মনে দীর্ঘদিন জমে ছিল। আজ আপনাদের উপস্থিতি ও ভালোবাসা দেখে আমার মন ভরে গেছে, বাবাকে কাছে না পাওয়ার কষ্ট দূর হয়ে গেছে।
তিনি আরও বলেন, আপনারা ধানের শীষে ভোট দিয়ে বাবাকে জয়যুক্ত করুন। আপনাদের এই ভালোবাসার ঋণ শোধ করতে আমাদের পরিবার আজীবন আপনাদের পাশে থাকবে।
জনসভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী, কেন্দুয়া উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান মোসলেম, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম খান জরিপ ও জসিম উদ্দিন মোহাম্মদ খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, বিএনপি নেতা মাসুদুর রহমান ভূইয়া রুবেল, মজনু রহমান খন্দকারসহ আরও অনেকে।
জনসভায় পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
ব্যারিস্টার রুসাফা হিলালী নির্বাচন উপলক্ষে কয়েকদিন পূর্বে দেশে এসে পৌরশহরের বিভিন্ন অলিগলি ঘুরে ঘুরে বাবার জন্য ভোট প্রার্থনা করার পাশাপাশি জনসভায় অংশ নিয়েও বক্তব্য আবেগঘন বক্তব্য রাখেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...