
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ঘরের ভেতরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। এরপর তাকে দ্রুত কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন তার এক ঘনিষ্ঠ সহযোগী।
সহযোগী সুফি ইউসুফ জানান, বারান্দার একটি অংশ থেকে শোবার ঘরের দিকে যাওয়ার সময় মাহাথির পড়ে যান। তবে পড়ে যাওয়ার পরও তিনি সচেতন ছিলেন। তাকে হাসপাতালে ভর্তি করা হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বর্তমানে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানা না গেলেও চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, মাহাথির মোহাম্মদ দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। এর আগে গত বছরের জুলাই মাসে ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তখনও হাসপাতালে নেওয়া হয়েছিল।
হার্টের জটিলতার কারণে অতীতে তার বাইপাস সার্জারি করা হয়।
মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার ইতিহাসে অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ সময় দেশটির নেতৃত্ব দিয়েছেন এবং অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি প্রথম দফায় ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার সময় তার বয়স ছিল ৯৪ বছর, যা তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক নির্বাচিত সরকারপ্রধান হিসেবে স্বীকৃতি দেয়।
সূত্র: এএফপি
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...