
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং উপহার সামগ্রী বিতরণের আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।
আজ রোববার (১৭ আগস্ট) রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
উক্ত পআয়োজনে প্রবীণদের চোখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। আবাসিক প্রবীণদের সাথে মধ্যাহ্ন ভোজ, খেজুর, জায়নামাজ, তসবিহ, বই বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনায় প্রবীণরা বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান ও জনগণের অধিকার আদায়ে তার দৃঢ় ভূমিকার কথা তুলে ধরেন। পরবর্তীতে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানের আয়োজক কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, “প্রবীণরা জাতির অভিভাবক। তাদের দোয়া ও প্রার্থনাই আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি। খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশের কল্যান কামনা করেই আজকের এই আয়োজন।”
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...