
মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রামঃ বাংলাদেশ জামায়াত ইসলামি লোহাগাড়া উপজেলার জামায়াত সেক্রেটারি মরহুম অধ্যাপক আবুল কালাম এর স্মরণ সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
রবিবার (১৭ই আগষ্ট) উপজেলার আমিরাবাদ ইউনিয়নস্হ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম ১৫ ও সাবেক সংসদীয় হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
মোস্তাফিজুর রহমান কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যাপক আবু তাহেরের সঞ্চানলায় সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী।
আয়োজিত অনুষ্টানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামি চট্টগ্রাম অঞ্চলের তিন সদস্য মুহাম্মদ জাফর ছাদেক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামি চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরি ও চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমীর ডা.হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, অধ্যাপক আবুল কালাম ছিলেন আমাদের জন্য নিবেদিত প্রাণ৷ আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাত নসিব দান করুক। ওনার মতো দায়িত্বশীল ব্যক্তির সংগঠনের জন্যে খুবই গুরুত্বপূর্ণ৷ বিশেষ করে তিনি মাদ্রাসার প্রিন্সিপালদের কাছে অনুরোধ রাখেন প্রত্যেকে যেন নিজ নিজ দায়িত্ব থেকে একটা মসজিদে দায়িত্ব নেন৷
পরিশেষে মোনাজাত পরিচালনা করেন,মৌলানা হাফিজুল হক নিজামি উপজেলা নায়েবে আমীর সাবেক চুনতি মাদ্রাসার প্রিন্সিপাল।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস...
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই ভাই-বোনের মৃত্যু
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই...
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন কমিটি অনুমোদন;...
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন...
ফেনীতে হামলায় গুরুতর আহত ব্যক্তি, জমি ও মাদক...
ফেনীতে হামলায় গুরুতর আহত ব্যক্তি, জমি...