
সিলেট সীমান্তে চোরাচালান ও সীমান্ত অপরাধ নিয়ে গত ২৭ জুলাই ” সিলেট সীমান্তে চোরাচালন রাজনৈতিক ছত্রছায়ায়” শিরোনামে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এই প্রতিবাদ জানান মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি সিলেট জেলা বিএনপির ক্রিড়া সম্পাদক স্টেলিন তারিয়াংকে জড়িয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে সিলেট সীমান্তের ‘চোরাচালানের গডফাদার’, অবৈধ বালু-পাথর উত্তোলনকারী এবং দ্বৈত নাগরিকত্বের অধিকারী হিসেবে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
প্রতিবেদনে নেরোলা থমসন ওরফে জমিদারনীকে স্টেলিন তারিয়াং এর মা হিসেবে দাবি করা হলেও সাইদুর রহমান স্পষ্ট ভাষায় জানান যে নেরোলা থমসন স্টেলিন তারিয়াং এর মা নন, তিনি সম্পর্কে তার ফুফু।
একই সঙ্গে প্রকাশিত সংবাদে স্টেলিন তারিয়াংকে পূর্ব জাফলং ইউনিয়নের বাসিন্দা উল্লেখ করা হলেও তিনি মূলত মধ্য জাফলং ইউনিয়নের বাসিন্দা।
চোরাচালান বা কোন ধরনের সীমান্ত অপরাধের সঙ্গে স্টেলিন তারিয়ানের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পৃক্ততা নেই। বিএনপি নেতারা অভিযোগ করেন, প্রকাশিত সংবাদে স্টেলিন তারিয়াংকে সীমান্ত এলাকার চোরাচালান সিন্ডিকেটের নিয়ন্ত্রক হিসেবে আখ্যায়িত করা হলেও এর কোন বস্তুনিষ্ঠ প্রমাণ বা ভিত্তি নেই।
এমনকি সংবাদ প্রকাশের আগে তাকে ফোন করে তার যে বক্তব্য নেয়া হয়েছে, ওই বক্তব্যের আংশিকটুকু রেখে বাদবাকি বক্তব্য মনগড়া এবং নেগেটিভ ভাবে প্রকাশ করা হয়েছে। যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, স্টেলিন তারিয়ান দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এলাকায় তিনি একজন সৎ, শান্তিপ্রিয় ও সমাজসেবামূলক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
মূলতঃ রাজনৈতিকভাবে দলের এবং তার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এই কাল্পনিক ও মনগড়া প্রতিবেদন প্রকাশ করিয়েছে।
সংবাদ সম্মেলন থেকে দৈনিক যুগান্তর কর্তৃপক্ষকে
যে কোন সংবাদ প্রকাশের আগে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানানো হয়।
একই সঙ্গে দেশবাসী ও সিলেটের সর্বস্তরের জনগণকে এ ধরনের কুচক্রী ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়।
সংবাদ সম্মেলনে সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ছাত্তার, সহ-সাধারন সম্পাদক জি এম শফিক, সিলেট জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ইউপি সদস্য সাহেদ আহমদসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...