• অপরাধ দেশজুড়ে
  • বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার

বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ , ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ ১০ হাজার ৯০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​আজ সোমবার (০৭ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদলসহ ঘিবা বিওপি, কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এসব মালামাল উদ্ধার করে।

​উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— ৮ বোতল বিদেশী মদ, ২ কেজি গাঁজা, ৯৮ বোতল এসকাফ সিরাপ (Escuf Syrup), ৪০ বোতল কীটনাশক, ১২৯টি ভারতীয় শাড়ী, ৫টি কম্বল, ৩.৫ কেজি জিরা, ৭৫ প্যাকেট ফুসকা, ৭৫৬টি চকলেট, ২ কেজি কিসমিস এবং ৫৭১টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী।

​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে এসব মালামাল উদ্ধার করা সম্ভব হচ্ছে। ​তিনি আরও জানান, সীমান্তকে অপরাধ মুক্ত রাখতে বিজিবির এ ধরনের কঠোর ও সতর্ক অবস্থান সবসময় অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর