​বিজেপিসি’র পক্ষ থেকে পেশাগত নিরাপত্তা সরঞ্জাম পেলেন সাংবাদিক মো. রাসেল ইসলাম

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ , ২ আগস্ট ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন: সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও দায়িত্ব পালনে ঝুঁকি হ্রাসের লক্ষ্যে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর উদ্যোগে সাংবাদিকদের মাঝে পেশাগত নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (১ আগস্ট) খুলনার অরণ্য ইকো গার্ডেনে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সরঞ্জাম প্রদান ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

​উক্ত অনুষ্ঠানে যশোর জেলার মনোনীত মাত্র ২ জন সাংবাদিকের মধ্যে পেশাগত নিরাপত্তা সরঞ্জাম লাভ করেছেন “সীমান্ত প্রেস ক্লাব বেনাপোল”-এর সাংগঠনিক সম্পাদক এবং গ্লোবাল টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি মো. রাসেল ইসলাম।

​ইউরোপীয় ইউনিয়নের (EU) অর্থায়নে এবং আন্তর্জাতিক সংস্থা ফ্রি প্রেস আনলিমিটেড (FPU) ও আর্টিকেল ১৯ (ARTICLE 19)-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে খুলনা বিভাগের ১০টি জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নির্বাচিত ৬০ জন পেশাদার স্থায়ী সাংবাদিকের হাতে আনুষ্ঠানিকভাবে সরঞ্জাম তুলে দেওয়া হয়। সংগৃহীত উপকরণের মধ্যে ছিল মানসম্মত বুলেটপ্রুফ জ্যাকেট, সেফটি হেলমেট, ইয়ারমাফসহ অন্যান্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা নিরপেক্ষ সংবাদের স্বার্থেই অত্যন্ত জরুরি। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে মাঠপর্যায়ে কাজ করা সাংবাদিকদের সুরক্ষায় বিজেপিসি’র এ ধরনের প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। এ সময় আয়োজক ও সহযোদ্ধা সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি ও সর্বাত্মক সুরক্ষায় এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

​উল্লেখ্য, সাংবাদিকদের ডিজিটালি শক্তিশালী ও পেশাগতভাবে দক্ষ করে তুলতে এর আগেও সংগঠনটি ২০ জন নারী সাংবাদিককে ল্যাপটপ প্রদান করেছিল।

​সুরক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি অনুষ্ঠানে খুলনা বিভাগের দুই শতাধিক স্থায়ী সদস্যের অংশগ্রহণে বিজেপিসি’র বার্ষিক সাধারণ সভা, পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ ও বার্ষিক পিকনিক অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য লিখুন

আরও খবর