
বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ (বিটিজেকেএস) কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত ‘বিটিজেকেএস প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬’র গ্রুপ পর্বের ম্যাচে ক্রাউন ফুটবল একাডেমি (ঘাগড়া, রাঙ্গামাটি) ১-০ গোলে পার্বত্য ফুটবল একাডেমিকে পরাজিত করেছে।
শনিবার (৬ জুন ২০২৬) বিকেলে খাগড়াছড়ির গোলাবাড়ী এলাকায় অবস্থিত ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় একমাত্র গোলটি করে ক্রাউন ফুটবল একাডেমি জয় নিশ্চিত করে।
জয়ের ফলে টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করে ক্রাউন ফুটবল একাডেমি। অন্যদিকে পার্বত্য ফুটবল একাডেমি নিজেদের প্রথম ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে।
নারী ফুটবলের বিকাশ এবং পার্বত্য অঞ্চলের তরুণী খেলোয়াড়দের প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করছে। গ্রুপ পর্বের খেলা শেষে দুই গ্রুপের সেরা চারটি দল সেমিফাইনালে অংশ নেবে।
টুর্নামেন্টের সব খেলা খাগড়াছড়ির ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের আশা, এ ধরনের আয়োজন পার্বত্য অঞ্চলে নারী ফুটবলের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...