• অপরাধ কুমিল্লা
  • বিনা ইজারায় রাতের অন্ধকারে চলছে রাসেল- জলিলের অবৈধ বালুর ব্যবসা

বিনা ইজারায় রাতের অন্ধকারে চলছে রাসেল- জলিলের অবৈধ বালুর ব্যবসা

প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ণ , ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

কুমিল্লার সদর দক্ষিণ থানার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের সূবর্ণপুর – শ্রীপুর এলাকার পাগলির খাল থেকে বিনা ইজারায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে রমরমা বালুর ব্যবসা।

স্থানীয় গোপন সূত্র মোতাবেক জানা যায় যে, বিএনপির দলীয় প্রভাব খাটিয়ে পাগলির খাল থেকে প্রতিদিন রাতে বিক্রি হচ্ছে কয়েকশো ট্রাক বালি।

এছাড়াও আরো জানা যায় যে,এই অবৈধ বালু ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক (রাসেল) স্থানীয় আওয়ামীলীগ নেতার ছেলে এবং এইড কুমিল্লা (এনজিও) তে কর্মরত আছেন।

গত উপজেলা নির্বাচনে আব্দুল হাই বাবলুকে পাশ করাতে রাতের অন্ধকারে ভোট কেনাবেচার সাথেও জড়িত থাকার খবর পাওয়া যায়।

অপরদিকে আব্দুল জলিল ফার্নিচার ব্যবসার আড়ালে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। ২০২২ ইং সালে শ্রীপুর অঞ্চলে ৫ কেজি গাঁজাসহ পুলিশের কাছে ধরা পড়ে এই জলিল।

মন্তব্য লিখুন

আরও খবর