
মানিকগঞ্জ সদর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) রাতে ভুক্তভোগী শিশুটির বাবা সদর থানায় মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার পুলিশ, এজাহার এবং শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির বাবার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়। টাঙ্গাইলের সফিপুর উপজেলায় বেসরকারি একটি উন্নয়ন সংস্থায় (এনজিও) চাকরি করার কারণে পরিবার নিয়ে তিনি সেখানে থাকেন।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে ভাতিজীর বিয়ের অনুষ্ঠানে ওই ব্যক্তি নিজের দুই মেয়ে ও স্ত্রী নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলায় গ্রামের বাড়িতে আসেন।
ওই দিন বিকেলে চকলেট কিনে দেওয়ার কথা বলে ওই ব্যক্তির ৩ বছরের মেয়েকে বাড়ির পাশে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করে এক কিশোর (১৫)। পরে বাড়িতে এসে শিশুটি পায়ুপথ ব্যথা অনুভবের কথা মাকে জানায়। রাতে শিশুটির পায়ুপথ দিয়ে রক্ত বের হতে দেখেন স্বজনেরা। পরের দিন শনিবার সন্ধ্যায় শিশুটিসহ পরিবার নিয়ে ওই ব্যক্তি টাঙ্গাইলের সফিপুরে চলে যান।
এরপর রোববার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটিকে সফিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুটিকে পায়ুপথে ধর্ষণ করা হয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরিবারকে জানায়। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসা শেষে মঙ্গলবার দুপুরে মেয়েকে বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় গতকাল রাতে তিনি বাদী হয়ে ওই কিশোরকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেছেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, গতকাল রাতে শিশুটিকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় টাঙ্গাইল পৌর এলাকা থেকে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কিশোর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...