
মোঃ আব্দুল কাইয়ুম,বিশ্বনাথঃ সিলেটের বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আহত উপজেলার লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া কে দেখতে হাসপাতালে ছুটে গেলেন সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর।
তিনি আজ শুক্রবার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইউপি চেয়ারম্যানকে দেখতে যান। এসময় তিনি আহত ইউপি চেয়ারম্যানের শারীরিক ও চিকিৎসার খোজ খবর নেন এবং তার পাশে কিছু সময় কাটান।
এসময় এমপির সঙ্গে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তানিমুল ইসলাম তানিম, যুবদল নেতা ওয়াতিয়ুর রহমান আতিক, নূর আলী প্রমুখ।
প্রসঙ্গত, গত রবিবার দুপুরে উপজেলার লামাকাজি ইউনিয়নের ভূরকি গ্রামের ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ও ইশবপুর গ্রামের হাজী সফির আলীর লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধদের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের অনন্ত ৩০জন আহত হন। এরই মধ্যে গুরুত্বর আহত অবস্থায় ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজনকে সিলেট ওসমানী হাসাপাতে ভর্তি করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...