
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে খুলনার পাইকগাছায় আলোচনা সভা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
স্বাগত বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, পাইকগাছায় জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে ১.২৭ শতাংশ, যা জাতীয় হার ১.৩৩ শতাংশের তুলনায় কম।
উপজেলায় বর্তমানে সক্ষম দম্পতির সংখ্যা ৫৯ হাজার ৪০০। এর মধ্যে ৪৪ হাজার ৫৮৭ জন পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেছেন। গ্রহণকারীর হার ৭৫.০৫ শতাংশ এবং প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৬৯৬ জন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায় এবং থানার ওসি (অপারেশন) জুলফিকার আলী।
অনুষ্ঠানের শেষে গত এক বছরে কর্মদক্ষতা ও সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ (কপিলমুনি) এবং শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (কপিলমুনি)-সহ মোট ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...