বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ , ৫ অক্টোবর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 days আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃউজ্জল হোসেন ধামইরহাটঃ আজ নওগাঁর ধামইরহাটে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০ টায় ধামইরহাট -পত্নীতলার আসনের এমপি ইঞ্জিঃ এনামুল হক এর উপস্থিতিতে র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও কাজী তাহমিনা সারমিন এর সভাপতিত্তে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

আরও বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান,সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, সেননগর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আঃ সোবহান মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহমান অমরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম,সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান তোতা প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক আবুহেনা মুসা ও মাহমুদা আকতার মিষ্টি। আলোচনা সভায় মাধ্যমিক প্রাথমিক ও মাদরাসার শিক্ষক ও অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর