বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজল হোসেন গ্রেপ্তার

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ , ১৬ জুন ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন ২০২৬) বিকেল ৬টার দিকে উপজেলার বাইশ মৌজা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী।

এ বিষয়ে জানতে চাইলে ওসি মোর্শেদুল আলম চৌধুরী বলেন, “আফজল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আগামীকাল বুধবার (১৭ জুন ২০২৬) সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

মন্তব্য লিখুন

আরও খবর