
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা কাল বৃহস্পতিবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। আজ বুধবার সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
ভারতের উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের পুড়ি এবং সাগরদ্বীপের মাঝ বরাবর দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে।
ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়তে পারে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যবর্তী সময় পর্যন্ত। ওই সময় বাতাসের গতিবেগ ১০০ থেকে ১১০ কিলোমিটার ও ঝড়ো হাওয়ার গতিবেগ ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
ভারতীয় আবহাওয়া বিভাগের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, “এখন পর্যন্ত আমরা ঘূর্ণিঝড় দানার বাতাসের গতিবেগের পূর্বাভাস পরিবর্তন করিনি। যেটির গতিবেগ হতে পারে ১০০ থেকে ১২০ কিলোমিটার। ঘূর্ণিঝড়টি কোন জায়গা দিয়ে অতিক্রম করতে পারে সে ব্যাপারে আজ নতুন তথ্য দিয়েছি আমরা। ঘূর্ণিঝড় দানা উপকূলে আঘাত হানার পর ওড়িশার মধ্য দিয়ে যাবে এবং ধীরে ধীরে এটি দুর্বল হয়ে পড়বে।”
ভারতীয় আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকেই ওড়িশা ও আশপাশের অঞ্চলে বৃষ্টিপাত হবে। আর বৃহস্পতিবার ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।
আন্দামান সাগরে প্রথমে একটি লঘুচাপের সৃষ্টি হয়। এরপর এটি নিম্নচাপ এবং পরবর্তীতে বঙ্গোপসাগরে এসে ঘূর্ণিঝড়ে রূপ নেয়। যা কাল সকালে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
ঘূর্ণিঝড় দানা সরাসরি বাংলাদেশে আঘাত না হানলেও এটির প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে সারাদেশে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হতে পারে।
সূত্র: ওড়িশা টিভি
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত