
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) আসর নামাজের পর পাইকগাছা মডেল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ (এমবিবিএস), পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও কাজী সাজ্জাদ আহমেদ মানিক, জেলা ওলামা দলের সদস্য সচিব আলহাজ্ব আবু মুসা সরদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মন্টু।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক আলাউদ্দিন রাজা, অ্যাডভোকেট একরামুল হক, অ্যাডভোকেট সাইফউদ্দীন সুমন, কৃষক দল সভাপতি মেছের আলী সানা, পৌর যুবদলের আহ্বায়ক জিএম রুস্তম, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, হুরায়রা বাদশা, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, আবু হানিফ মিলন, রুবেল হোসেন ও এরশাদ আলীসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন পাইকগাছা উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতীব মুফতী আশরাফুল ইসলাম রাহমানি।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর জন্য বিশেষ দোয়া করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...